বৃহস্পতিবার ১৩, আগস্ট ২০২৬

বৃহস্পতিবার ১৩, আগস্ট ২০২৬ -- : -- --

বাউবির এইচএসসির স্থগিত বাংলা পরীক্ষা ২৯ আগস্ট

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৭:২৭ এএম

ফাইল ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬-এর স্থগিত বাংলা পরীক্ষা আগামী ২৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে।বাউবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ গত ২৪ জুলাই ২০২৬ থেকে শুরু হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী গত ১৭ জুলাই ২০২৬ বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাগুলো আগামী ২৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও ব্যবহারিক বিষয়ের পরীক্ষা আগামী ৩১ আগস্ট ২০২৬ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, অন্যান্য পরীক্ষার সময়সূচী অপরিবর্তিত থাকবে।

Link copied!