বৃহস্পতিবার ০৬, আগস্ট ২০২৬

বৃহস্পতিবার ০৬, আগস্ট ২০২৬ -- : -- --

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ইবি ছাত্রদলের বৃক্ষরোপণ 

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (০৫ আগস্ট) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ কর্মসূচি পালন করে তারা। 

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, স্বাক্ষর, আব্দুল্লাহ আল মামু, আবু সাঈদ রনি, রিফাত হোসেন, আল আমিন, আরিফুল ইসলাম জনি, নয়ন হোসেন ও মোহাম্মদ আলীসহ অন্য নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, "জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমাদের যে কর্মসূচি ছিল, তারই অংশ হিসবে প্রথমে আমরা আনন্দ মিছিল এবং র্যালি করেছি। পরবর্তীতে আমরা ৩৬ শে জুলাই উপলক্ষে ৩৬ টা গাছের চারা রোপণ করেছি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাইয়ের শহীদদের স্মরণ এবং তাদের স্মৃতি ধরে রাখার জন্য ছাত্রদল সবসময় রাজপথে ছিল। আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে সকলেই এক এবং ঐক্যবদ্ধ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রদের গণআন্দোলনে দেশ ত্যাগ করে পালিয়ে যান তৎকালীন ফ্যাসিস্ট সরকার। এরপর ২০২৫ সালের ২৫ জুন তৎকালীন সরকার ৫ আগস্টকে "জুলাই গণ-অভ্যুত্থান দিবস" হিসেবে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। একই দিনে মন্ত্রিপরিষদ বিভাগ দিবসটিকে 'ক' শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানায়।

Link copied!