রবিবার ০২, আগস্ট ২০২৬

রবিবার ০২, আগস্ট ২০২৬ -- : -- --

গোবিপ্রবি'র হলে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন,ক্ষুব্ধ শিক্ষার্থীরা

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিজয় দিবস হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ উঠেছে। রুপচাঁদা মাছের নামে অতিরিক্ত মূল্যে পিরানহা মাছ পরিবেশন করা হয়েছে বলে দাবি করেছেন আবাসিক শিক্ষার্থীরা। ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার (৩১ জুলাই) রাতের খাবারে রুপচাঁদা মাছের নামে অতিরিক্ত মূল্যে পিরানহা মাছ পরিবেশন করা হয়। খাবার খাওয়ার সময় মাছের ধারালো দাঁত দেখে কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে তারা বিষয়টি ডাইনিং কর্তৃপক্ষের কাছে জানতে চান। প্রথমে মাছটিকে রুপচাঁদা বলে দাবি করা হলেও পরে শিক্ষার্থীদের প্রশ্নের মুখে ডাইনিং পরিচালক মনির ইসলাম সেটি পিরানহা মাছ বলে স্বীকার করেন।

বিজয় দিবস হলের আবাসিক শিক্ষার্থী ও বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুম পারভেজ বলেন, আমাদের হলের ডাইনিংয়ে নিয়মিত পিরানহা মাছ পরিবেশন করা হচ্ছে। বিষয়টি একাধিকবার ডাইনিং কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বিজয় দিবস হলের প্রভোস্ট রবিউল ইসলাম বলেন, "এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, এ বিষয়ে আজকে বসেছিলাম,আগামীকাল আবারও প্রভোস্টবডি নিয়ে আলোচনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। "

Link copied!