রবিবার ০৫, জুলাই ২০২৬

রবিবার ০৫, জুলাই ২০২৬ -- : -- --

চবি উপাচার্যের সঙ্গে  ব্যাংক এশিয়ার কর্মকর্তাবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে আজ রবিবার (৫ জুলাই ২০২৬) দুপুর ১টায় উপাচার্য দপ্তরে ব্যাংক এশিয়ার কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

উপাচার্য আগত অতিথিদের সাথে পরিচিত হন এবং তাদের স্বাগত জানান। এসময় উভয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলোচনা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে  ব্যাংক এশিয়ার সহযোগিতা কামনা করেন উপাচার্য। ব্যাংক এশিয়ার কর্মকর্তাবৃন্দ উপাচার্যের আন্তরিকতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি হিসাব নিয়ামক দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. ইকবাল হোসেন, চবি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন,চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল ইসলাম, এশিয়া ব্যাংকের ডিএমডি ও জোনাল হেড (চট্টগ্রাম) কায়েস চৌধুরী, ভিপি ও হেড অব ইপিজেড ব্রাঞ্চ মো. মিনহাজ সাত্তার, এফভিপি ও হেড অব খাতুনগঞ্জ ব্রাঞ্চ ফয়সাল মো. আমিনুল ইসলাম এবং এভিপি ও হেড অব আন্দরকিল্লা ব্রাঞ্চ মো. ইকবাল হোসেন।

Link copied!