রবিবার ০৫, জুলাই ২০২৬

রবিবার ০৫, জুলাই ২০২৬ -- : -- --

চবিতে নবাগত শিক্ষকদের প্রশিক্ষণ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ১০:১৬ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যােগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী (২৮ জুন- ২ জুলাই) "Foundation Training Program For Professional Development" শীর্ষক প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিকাল ৪টায় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সনদ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের অধ্যবসায়, ধৈর্য ও পরিশ্রম কাজে লাগিয়ে গবেষণায়, একাডেমিক ও প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সহায়তা করবেন। ৫ দিনের প্রশিক্ষণে যা শিখলেন সেটি কাজে লাগাবেন। এখানে জাস্ট কিছু আইডিয়া পেলেন, এরপর বাকি পথচলা আপনাকেই শুরু করতে হবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে সঞ্চালনা ও অনুষ্ঠান সমন্বয় করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন ও প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন। প্রশিক্ষণটি প্রতিদিন সকাল ৯.৩০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

Link copied!