বুধবার ২৫, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ২৫, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

কুবি 'ফার্মেসী সোসাইটি'র নেতৃত্বে সোহানুল-নাঈমুর

মংক্যএ মার্মা,কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম

সহ-সভাপতি সোহানুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদকনাঈমুর রহমান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসী বিভাগের অঙ্গ সংগঠন 'ফার্মেসী সোসাইটি' এর কার্যকরী পরিষদের ২০২৬ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। 

নবনির্বাচিত কার্যকরী পরিষদে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আলী আহসান মুজাহিদ, শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমাইয়া মারজ্বান, সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক মো: বায়োজিদ।

এছাড়া ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাজমুল হুদা শাওন, ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক মাসুম এলাহি, তথ্য ও প্রচার সম্পাদক তানজিলা মুবাশ্বারা মৃদুলা, ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. উর্মি জাহান।

কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো: জিহাদ, মাহফুজ হাসান ইমতিয়াজ, ইসমাম মুনিয়াত, আব্দুর রহমান আস সাদী, তাসমিয়া জাহান আশা, আকাশ আলী, খাইরুন নাহার কুমমুম, হৃদয় দেবনাথ, শ্রাবণী সাহা, মাছুমা ও শামীমা আক্তার।

নবনির্বাচিত সহ-সভাপতি সোহানুল ইসলাম সরকার বলেন, "আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ভিপি পদে নির্বাচিত হওয়ায় গভীরভাবে কৃতজ্ঞ। আমি আমার সহপাঠী ও শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। এই দায়িত্বকে আমি একটি আমানত হিসেবে গ্রহণ করছি। বিভাগের একাডেমিক মান উন্নয়ন, গবেষণামুখী পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতায় আমরা একটি ইতিবাচক ও শিক্ষামূলক পরিবেশ গড়ে তুলতে চাই।"

Link copied!