প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
জাতীয় সংবিধান দিবস ২০২৬ উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল'র উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের গণপরিষদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল‘গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতকরণই আমাদের সংবিধানের মূল চেতনা।’
র্যালিতে নেতৃত্ব দেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, স্কুল অব ল'র ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এয়ার কমোডর মুহাম্মদ মুস্তাকুর রহমান (এলপিআর)।
র্যালিতে স্কুল অব ল'র শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, জাতি গঠনের প্রক্রিয়ায় সংবিধান ও সাংবিধানিকতার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল' প্রতিবছর এ ধরনের র্যালির আয়োজন করে থাকে।
