বৃহস্পতিবার ১৩, আগস্ট ২০২৬

বৃহস্পতিবার ১৩, আগস্ট ২০২৬ -- : -- --

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে হাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলের ২ শতাধিক বৃক্ষরোপণ 

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

হাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং‌ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি’ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ (১২ ই আগস্ট,২০২৬ ইং)বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ এই কর্মসূচির সফল বাস্তবায়ন করা হয়। চারা রোপণ শেষে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দেশনায়ক তারেক রহমানের এই দূরদর্শী উদ্যোগ আজ সারা দেশে এক গণজোয়ার তৈরি করেছে। এরই ধারাবাহিকতায় হাবিপ্রবি ক্যাম্পাসকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে হাবিপ্রবি ছাত্রদল আজ এই দুই শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছে। 

হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মোঃ এহেসানুল কবির অর্ণব বলেন,"দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ দেশের জন্য একটি অত্যাবশ্যকীয় কর্মসূচি। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গাছের উপর নির্ভরশীল।তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ রোপন করার আহ্বান জানান।"

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা  বলেন," প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এই কর্মসূচিতে আমরা ১৫টি এর অধিক জাতের চারা রোপন করছি। বাংলাদেশে আয়তন এবং জনসংখ্যার তুলনায় যত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন তার তুলনায় অনেক কম।গাছ আমাদের বন্যা,খরা, জলোচ্ছ্বাস ইত্যাদি থেকে রক্ষা করে এবং জীবনধারণের জন্য অক্সিজেন প্রদান করে। ভবিষ্যত বাংলাদেশ একটি সবুজ শ্যামল দেশ হবে বলে তিনি প্রত্যাশা করেন।"

নেতৃবৃন্দ আরও জানান, শুধুমাত্র গাছ রোপণ করেই তাদের দায়িত্ব শেষ হবে না, বরং এই চারাগাছগুলো যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেজন্য নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার দায়িত্বও পালন করবে ছাত্রদলের কর্মীরা। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরও পরিবেশের সুরক্ষায় এগিয়ে আসার এবং নিজ নিজ উদ্যোগে গাছ লাগানোর আহ্বান জানান তারা। বৃক্ষরোপণ কর্মসূচিতে হাবিপ্রবি শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Link copied!