শনিবার ০৮, আগস্ট ২০২৬

শনিবার ০৮, আগস্ট ২০২৬ -- : -- --

লন্ডনে বয়ফ্রেন্ডকে রুমমেটদের ছবি পাঠানো ইবি ছাত্রী সাময়িক বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম

ফাইল ফটো

লন্ডনে থাকা বয়ফ্রেন্ডের কাছে রুমমেটদের আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগ ওঠার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'জুলাই ৩৬' হলের এক ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।

শুক্রবার (৭) আগস্ট অনুষ্ঠিত ‘জুলাই ৩৬’ হলের ০৯ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম শামছুল হক ছিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

গঠিত তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আরিফা আক্তার এবং সদস্য সচিব হয়েছেন আবাসিক শিক্ষক ড. মুহাঃ কামরুজ্জামান। এছাড়া, সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম।

সভায় ৩ টি সিদ্ধান্ত ও একটি কমিটি গঠন করা হয়। সিদ্ধান্তগুলো হলো– অভিযুক্ত অর্থনীতি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্রী তুবাউল জান্নাত ঐশীকে 'জুলাই ৩৬' হল থেকে সাময়িকভাবে বহিষ্কার, ঘটনাটি তদন্ত করতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন এবং তদন্তের স্বার্থে অভিযুক্ত ছাত্রী ২টি ব্যক্তিগত মোবাইল ফোন জব্দ করে হল প্রশাসন।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'জুলাই ৩৬' হলের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তুবাউল জান্নাত ঐশীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের অনুমতি ছাড়া তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি যুক্তরাজ্যপ্রবাসী প্রেমিক ‘আবিদ’-এর কাছে পাঠানোর অভিযোগ ওঠে। সম্প্রতি তাদের সম্পর্কের অবনতি হলে ওই ব্যক্তি কিছু ছবি ভুক্তভোগীদের কাছে পাঠিয়ে দিলে বিষয়টি প্রকাশ পায়।

অভিযোগকারীদের দাবি, এখন পর্যন্ত অন্তত ১০ জন শিক্ষার্থীর ছবি শনাক্ত করা হয়েছে। গত ৬ আগস্ট মধ্যরাত থেকে ঘটনাটি জানাজানি হলে হলের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় হল প্রশাসনজরুরি সভা ডেকে অভিযুক্তকে সাময়িক বহিষ্কার ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

Link copied!