শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬

শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ -- : -- --

যবিপ্রবির মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২১–২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কড়ইতলা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে এসোসিয়েশনের সাবেক ও নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। পরে নবীন এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ঝুড়িতে বল নিক্ষেপ, ফুটবল পোস্টে গোল, পিলো পাসিং, রেড লাইট গ্রীন লাইট ইত্যাদি খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনিকা তাবাসসুম আঁখি। 

এসোসিয়েশনের সভাপতি মিফতা উল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের কিছুটা ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে জুনিয়রদের উচিত সিনিয়রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং একইভাবে সিনিয়রদেরও জুনিয়রদের নিয়ে বসা ও তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন, যাতে তারা নিজেদের একা মনে না করে। 

আমরা যেহেতু একই এলাকার সন্তান, তাই সিনিয়রদের উচিত জুনিয়রদের পাশে থাকা এবং যথাসম্ভব সহযোগিতা করা। সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা সম্ভব হবে, যেখানে জুনিয়ররাই নেতৃত্ব দেবে। আমাদের মধ্যে সবাই সবার জন্য সহযোগিতামূলক মানসিকতা থাকা জরুরি।”


অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন বিভাগে অধ্যয়নরত  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Link copied!