বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

জাককানইবিতে ‘ডেটা টু ডিসিশন’ শীর্ষক সেমিনার

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

ডেটা টু ডিসিশন শীর্ষক সেমিনার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘From Data to Decision: The Future of Marketing in the Age of AI’ শীর্ষক এক বিশেষ একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২ ফেব্রুয়ারি) সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ অডিটোরিয়ামে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে ডেটা অ্যানালিটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কীভাবে কৌশলগত বিপণন সিদ্ধান্ত গ্রহণে আমূল পরিবর্তন আনছে, তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশ পিএলসি’র ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানিং (ফুড অ্যান্ড বেভারেজ) শাখার লিড ফয়সাল আলম এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানার কাজী সামি আল-জাবির।

বক্তারা তাদের পেশাগত অভিজ্ঞতার আলোকে বর্তমান করপোরেট বিশ্বে ডেটার গুরুত্ব তুলে ধরেন। 
মার্কেটিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও ডেটা বিশ্লেষণে দক্ষ হওয়ার আহ্বান জানান, যাতে তারা বৈশ্বিক চাকুরির বাজারে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত বিশেষজ্ঞরা। 

Link copied!