বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

আইসিই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার এর উদ্বোধনী

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

উদ্বোধনী অনুষ্ঠানে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া ও অন্যান্য অতিথিবৃন্দ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর পুরকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত ইনস্টিটিউশনাল অব সিভিল ইঞ্জিনিয়ারস (আইসিই) চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ০১ ফেব্রুয়ারি (রবিবার) ২০২৬ খ্রি: দুপুরে একাডেমিক ভবন—১ এর সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়।

এতে বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন (ইঅঊঞঊ) ও আইসিই রিপ্রেজেন্টেটিভ ফর বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান ড. আ ফ ম সাইফুল আমিন, বাংলাদেশ এসোসিয়েশন অব আইসিই স্টুডেন্ট চ্যাপ্টার এর প্রেসিডেন্ট প্রকৌশলী নাশিদ ইসলাম এবং বাংলাদেশ এসোসিয়েশন অব আইসিই স্টুডেন্ট চ্যাপ্টার এর জেনারেল সেক্রেটারি ড. প্রকৌশলী খন্দকার শাকিল আহমেদ।

পুরকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রিয়াজ আকতার মল্লিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট আইকিউএসি'র পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। এতে সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ২২ ব্যাচের অনিন্দ্য সরকার অংকন ও ফাহিম নুজহাত জাহিন।

Link copied!