বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

ইজি বাইকের চাকায় ওড়না পেচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

ফাইল ফটো

অনার্স পরীক্ষা শেষ করে ঘুরতে বেরিয়েছিল সুমাইয়া, বাড়ি থেকে বেরিয়ে চুয়াডাঙ্গা যাওয়ার পথে ইজি বাইকের মোটরে গলার ওড়না পেচিয়ে প্রাণগেল সুমাইয়া খাতুন (২৩) নামে কলেজ ছাত্রীর।  

রবিবার বেলা ১টার দিকে ঝিনাইদহ- চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটী ইউনিয়ন পরিষদের পাশে বোড়াই গ্রামে মাঠের এই ঘটনা ঘটে। সুমাইয়া হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং একই উপজেলার জুড়াপুকুরিয়া গ্রামের সেলিম রেজার স্ত্রী। সে এবছর সরকারি কেসি কলেজ থেকে অনার্স পরীক্ষা শেষ করেছে। 

তার স্বজনরা জানান, রবিবার দুপুরে সুমাইয়া তার স্বামীর সাথে চুয়াডাঙ্গা আক্কাস লেকভিউ পার্কে বেড়াতে যাচ্ছিল, তারা সাধুহাটী মোড় পারকরে যখন চুয়াডাঙ্গা অভিমুখে যাচ্ছিল এসময় বুড়াই বাসষ্টান্ডের কাছাকাছি পৌছালে গলার ওড়না ইজি বাইকের মোটরে পেচিয়ে গিয়ে মাথায় আঘাত লেগে অসুস্থ হয়ে পড়ে, তারপর তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শনের পর ঝিনাইদহ সদর হাইওয়ে থানার পুলিশ বিকাল ৪টার দিকে পরিবারের কাছে সুমাইয়ার লাশ হসান্তর করে। সুমাইয়ার মৃত্যু সংবাদে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে। 

Link copied!