মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ -- : -- --

হীরকজয়ন্তীতে চবি মাতাবে নগর বাউল জেমস ও তাঁর ব্যান্ড

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকি হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার নগর বাউল জেমস।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, হীরকজয়ন্তীতে নানা আয়োজনের অংশ হিসেবে মঞ্চ মাতাবে নগর বাউল জেমস ও তার দলবল। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড.সফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউল জেমস। এ ছাড়াও, বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনাও থাকবে।’

আগামী ১৮ নভেম্বর আয়োজিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উৎসব।নানা আয়োজনে হীরকজয়ন্তী উৎসবে থাকবে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার কয়েকটি স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন তুলে ধরা হবে। এ আয়োজনে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

Link copied!