প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৮:১৭ পিএম
রাঙামাটির লংগদু উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)-এর ১৫ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৪ মে) সকাল ৯টায় লংগদু উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে রিপেল চাকমাকে সভাপতি, জ্ঞান জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুবর্ণ চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় সংগঠনের সদস্য সবিনয় চাকমা উপস্থিত ছিলেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বিজয় চাকমা।
বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে লংগদু উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
