রবিবার ২৪, মে ২০২৬

রবিবার ২৪, মে ২০২৬ -- : -- --

সরকারি-বেসরকারি কলেজে বাড়লো ঈদের ছুটি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৮:০৫ পিএম

প্রতীকী ছবি

দেশের সরকারি ও বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সংশোধনী আনা হয়েছে বাৎসরিক ছুটির তালিকায়।

রোববার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাৎসরিক মোট ছুটি অপরিবর্তিত থাকলেও ঈদুল আজহার ছুটির তালিকায় সংশোধনী আনা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, ঈদের ছুটি ২২ মে থেকে শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে।

Public-private college.jpg
জারি করা প্রজ্ঞাপন

এর আগে প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী- কলেজগুলোতে ঈদুল আজহার ছুটি ছিল ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। যদিও ৫ ও ৬ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজ খুলতো ৭ জুন।

Link copied!