রবিবার ২৪, মে ২০২৬

রবিবার ২৪, মে ২০২৬ -- : -- --

যবিপ্রবির দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সাজ্জাদ ও রাইয়ান 

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৬:০৩ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের ২০২৩-২৪ (স্নাতকোত্তর) শিক্ষাবর্ষের মোঃ সাজ্জাদ হোসেন রাজু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২২-২৩ (স্নাতক) শিক্ষাবর্ষের সিনান রহমান রাইয়ান।

বুধবার (২২ এপ্রিল) দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সালমা খাতুন শিলা এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবু রাফি মোহাম্মদ জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ পারভেজ মন্ডল ও মোছাঃ নিশাত তাসনিম। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান ও রিতু পান্না রয়। কোষাধ্যক্ষ ডাব্লিউ রায়। সাংগঠনিক সম্পাদক মামুন চন্দ্র রায় ও আফসারা তাসনিম শিলা। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাগর ইসলাম শাহীন। প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার জামান সিফাত। উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বোরহানুল হক। এছড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন মিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, নুসরাত জাহান ও রিপা আক্তার।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সিনান রহমান রাইয়ান বলেন, "দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার জন্য সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও দায়িত্বশীলদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই সংগঠন আমাদের শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিক মূল্যবোধের এক শক্তিশালী প্ল্যাটফর্ম। সাধারণ সম্পাদক হিসেবে আমার লক্ষ্য থাকবে সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও গতিশীল করে তোলা।"

সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন রাজু বলেন, “দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় আমি গভীরভাবে কৃতজ্ঞ ও আনন্দিত। যারা আমার ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করে সংগঠনের উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখতে পারবো। যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।”

Link copied!