রবিবার ২৪, মে ২০২৬

রবিবার ২৪, মে ২০২৬ -- : -- --

কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই ও খাবার বিতরণ

..

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:১৫ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

আলামিন রেজা

রাজধানীর উত্তরায় কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “জিরো স্পেস ডাস্ট”।শনিবার বিকেল ৪টায় উত্তরা ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় বই ও খাবার বিতরণ কর্মসূচি। যেখানে সুবিধাবঞ্চিত ও কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা উপকরণ ও খাবার।

আয়োজনে উপস্থিত ছিলেন জিরো স্পেস ডাস্টের ড. মায়ামি, প্রকৌশলী-লেখক স্যারন, রেজাউর রহমান, সাকিবুল হাসান, ইব্রাহিম হাসান ও সুমন।এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরা ফাউন্ডেশনের সভাপতি আলী এবং সাধারণ সম্পাদক এলেন।

আয়োজকরা জানান, শুধু বই বিতরণ নয়-শিশুদের মাঝে মানবিকতা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ।তাদের ভাষ্য, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে অসহায় শিশুদের পাশে দাঁড়ায়, তাহলে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর হাসিমাখা মুখ যেন পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।জিরো স্পেস ডাস্টের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক সহায়তায় এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Link copied!