প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৬:৫১ পিএম
খুলনা বিভাগের একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ডিবেট ক্লাব (জেটেকডিসি)-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শমসের মুবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিউল শাওন।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওসিফ মর্তূজা প্রধান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইব্রাহিম হোসাইন ও নাবিল আহমেদ। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদমান হাফিজ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পার্বণ মজুমদার ও রুবাই আক্তার। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইমুনা মোস্তফা মায়শা, আবীর হাসান অর্ণব এবং তাহসিন জামান রাফি।
“রেইজ ইউর ভয়েস" প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিষ্ঠিত জেটেকডিসি দীর্ঘদিন ধরে ঝিনাইদহসহ দেশব্যাপী বিতর্কচর্চা ও যুক্তিবোধের বিকাশে কাজ করে যাচ্ছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণদের মাঝে যুক্তিবাদী চিন্তা ও বিতর্ক সংস্কৃতি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
