প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “লাইব্রেরি ম্যানেজমেন্ট-ডিস্পেস সফটওয়্যার ফর লাইব্রেরি এসিস্ট্যান্ট” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ ডিসেম্বর (মঙ্গলবার) ২০২৫ খ্রি. বিকাল ০৪.০০ ঘটিকায় চুয়েটের আইআইসিটি কম্পিউটার ল্যাবে আয়োজিত উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে কী-নোট স্পীকার ছিলেন চীফ লাইব্রেরিয়ান জনাব মোঃ আব্দুল খালেক সরকার, ডেপুটি লাইব্রেরিয়ান জনাব মোহাঃ নাসিরুজ্জামান, ডেপুটি লাইব্রেরিয়ান জনাব মুহাম্মদ এমরানুল হক, সহকারী লাইব্রেরিয়ান জনাব শারমিন সুলতানা তমা এবং সহকারী লাইব্রেরিয়ান জনাব ইমরান হোসেন। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। এতে সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার জনাব মোঃ ইমরান হোসেন।
