মঙ্গলবার ১৩, জানুয়ারি ২০২৬

মঙ্গলবার ১৩, জানুয়ারি ২০২৬ -- : -- --

খুবির উপাচার্যের গভীর শোক প্রকাশ

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. জামিল আহমেদ এর পিতা কামাল আহমেদ আজ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর ময়মনসিংহের সদর উপজেলার নিজ এলাকায় নামাজে জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, রসায়ন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. কায়কোবাদ মোঃ রেজাউল করিম এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

Link copied!