মঙ্গলবার ১৩, জানুয়ারি ২০২৬

মঙ্গলবার ১৩, জানুয়ারি ২০২৬ -- : -- --

ধুলোবালিতে ঢাকা রাবির প্রথম শহীদ মিনার

আরিয়ান নুয়াইতুন রাউফ,রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

 

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। তবে আড়ালেই রয়ে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম শহীদ মিনার। যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী বিস্ফোরণে ভেঙে ফেলে। পরে স্মৃতি ধরে রাখতে প্রশাসন বাউন্ডারি দিয়ে রাখলেও এটি অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থীর নজরে আসে না।

 

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই জানেন না প্রথম শহীদ মিনার কোথায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ একাডেমি ভবনের সামনে অবস্থিত শহীদ মিনারটি অযত্নে পড়ে আছে। ফলে অধিকাংশ শিক্ষার্থীর চোখে এটি পড়ে না।

 

বিজয় দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন শহীদ মিনার নানা আলোকসজ্জায় সাজে। কিন্তু ধুলোবালিতে ঢাকা প্রথম শহীদ মিনার সেই ধুলোমাখা অবস্থাতেই রয়ে গেছে। যদিও ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে এটিই প্রথম শহীদ মিনার।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেন, প্রথম শহীদ মিনারটি অনেক পুরাতন হওয়ার এটি সম্পর্কে তেমন সুস্পষ্টভাবে কিছু জানেন না।

 

রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, এ বিষয়ে প্রসাশনের সাথে কথা হয়েছে এবং তারা বলেছে এ বিষয়টি তারা দেখবে। শিক্ষার্থীরা যদি এটির উপর লিখিত অভিযোগ প্রদান করে তাহলে আরও বেশি ভালো হয়।

 

মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা এটি ভেঙে দেয় এবং ১৯৭২ সালে প্রসাশনিক ভবনের পূর্ব পাশে নতুন করে শহীদ মিনার তৈরির পর থেকে এটি আর পুনসংস্কার করা হয়নি। প্রথম শহীদ মিনারটি রাকসু ও প্রসাশনকে বিবেচনায় রেখে সংস্কার করা উচিৎ।

 

একই বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, এটি বর্তমানে অবহেলিত এবং ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এটি একটি স্মৃতিজড়িত স্থাপনা তাই রাকসু এবং প্রসাশনের কাছে অনুরোধ এটি যেন পুনঃ প্রতিস্থাপন করে।

 

ইসলামিক স্টাডিস বিভাগের ২০২০-২১ সেশনের একজন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই প্রসাশনকে এটি রক্ষণাবেক্ষণ করতে দেখা যায়নি। জাতির একটি ইতিহাস হিসেবে প্রসাশনের এটি নজরে রাখা এবং রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন।

 

একাউন্টিং বিভাগের ২০২১-২২ সেশনের এক শিক্ষার্থী বলেন, প্রসাশন ও রাকসুর কাছে প্রথম শহীদ মিনারটি পরিচর্যার অনুরোধ করছি।

 

Link copied!